Logo
প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৭:০৫ PM || প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ PM

কলসকাঠীতে নির্বাচনের হাওয়া: ২নং ওয়ার্ডে আবারও প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য পরিবারের সন্তান সোহেল হাওলাদার

News Image


​নিজস্ব প্রতিবেদক, বাকেরগঞ্জ:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলসকাঠী ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের বেবাজ গ্রামে তৈরি হয়েছে ব্যাপক নির্বাচনী উদ্দীপনা।
​এলাকা সূত্রে জানা গেছে, ২নং ওয়ার্ডে পুনরায় ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করার জোর প্রস্তুতি নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল হাওলাদার। তিনি বেবাজ গ্রামের মরহুম আব্দুল খালেক হাওলাদারের ছেলে এবং উক্ত ওয়ার্ডের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হাওলাদারের সুযোগ্য ভাতিজা।
​পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মোঃ সোহেল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ব্যাপক সাড়া ও ভালোবাসা অর্জন করেছিলেন।
​আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয় তরুণ ও জ্যেষ্ঠ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এলাকাবাসী জানান, সোহেল হাওলাদার একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ব্যক্তিত্ব। ২নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, অবহেলিত বেবাজ গ্রামের অবকাঠামো নির্মাণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার প্রয়োজনীয়তা তুলে ধরছেন ভোটাররা।
​নির্বাচনী ভাবনার বিষয়ে মোঃ সোহেল হাওলাদার জানান, "আমি সব সময় ২নং ওয়ার্ডের অবহেলিত ও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই। বিগত দিনের অভিজ্ঞতা ও এলাকার মানুষের ভালোবাসাকে সম্বল করে আবারও মাঠে নেমেছি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।"
​নির্বাচনকে সামনে রেখে তিনি ইতিমধ্যে বেবাজ গ্রামসহ ২নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা জোরদার করেছেন।